অধিকাংশ বাড়ির মালিক মনে করেন MCB (miniature circuit breaker) লাগালেই বৈদ্যুতিক দূর্ঘটনা এড়ানো যায়। বৈদ্যুতিক বাস্তবতা কি সেটা বলে?
তাহলে শুরুতেই জেনে নেয়া যাক, কি কারণে মূলত MCB ট্রিপ করে?
★ লোড কারেন্ট যখন মাতব্বরি করে MCB এর থেকেও বেশি কারেন্ট নিতে চাইবে তখন তার মাতব্বরি ঘুচিয়ে দিতে ব্রেকার ট্রিপ করবে।
★ MCB এর লাইন কোথাও শর্ট সার্কিট হয়ে জ্বলে পুড়ে ছারখার হতে নিলে তখন।
কিন্তু ভাইজান আপনি কারেন্টের লাইনে ধরে পুড়ে কাবাব হয়ে গেলেও MCB নিজে বন্ধ হবে না। একটু বুঝিয়ে বলা যাকঃ
★ সবচেয়ে পিচ্চি MCB এর রেটিং হয় 6A মানে 6000mA এর। আর একটা মানুষের শরীরে 1A এর 2% মানে 20 mA মাত্র 2 সেকেন্ড বড় ধরনের ক্ষতি করতে পারবে এমন কি মৃত্যু হতে পারে।
★ আপনি শক খেলে 20-50 mA এর কারেন্ট আপনার সাথে মহব্বত করতে চাইবে। কিন্তু আপনার প্রহরী MCB তা টেরই পাবেনা। কারণ সে ত 6A রেটিং নিয়ে বসে আছে। এটা ত তার জন্য স্বাভাবিক।
এজন্য MCB কখনোই বৈদ্যুতিক শক রোধ করতে পারবেনা। মেইন MCB এর পরে MCB রেটিং এর সমান বা বেশি মানের RCCB বসাতে হবে। উদাহরণস্বরুপঃ
যেমন MCB 63A, RCCB 63A
বা MCB 40A, RCCB 63A
দুঃখজনক ৯৯% বাড়িওয়ালা ব্রেকার বলতে শুধু MCB কেই চিনে। RCCB অধিকাংশ বিল্ডিং এ দেখা যায়না বললেই চলে।
এই প্রশ্নটি অনেক সময় আপনাকে ভাইবা বোর্ডে নার্ভাস করার জন্যও করতে পারে । তাই ইতস্তত না করেখুব কনফিডেন্টের সাথে উত্তর করবেন। আর এসমস্ত প্রশ্নের উত্তর যত বেশি পারবেন আপনার চাকরিপাবার সম্ভবনাও তত প্রকট হবে ।
কেমন লাগল আর্টিকেলটি?