অল্প সময়ের মধ্যে গরু মোটাতাজাকরণ কৌশলঃ
কৃমিমুক্ত করণঃ
লিভানিড ট্যাবলেট 100কেজিতে 1টি সকালে খালি পেটে খাওয়াবেন 2ঘন্টা কিছুই খেতে দিবেন না, এর 20দিন পরে এমেক্টিন প্লাস ইনজেকশন 100কেজিতে 3মিলি এ হিসেব করে চামড়ার নিচে পুশ করবেন। কৃমিনাশক ব্যবহারের পরের দিন থেকে 20দিন জিসভেট বড় হলে 100মিলি, আর মাঝাড়ি হলে 80 মিলি এবং ছোট হলে 50 মিলি করে এবং আদার রস,সোডা,লেবু রস,চিটাগুড়/লালি/চিনি খাওয়াবেন, এ সব খাওয়ালে লিভার টনিকের প্রয়োজন পড়বে না বা লিভার টনিকের কাজ হয়ে যাবে!
ভিটামিন ইনজেকশনঃ
1)ভিটাফস ইনজেকশন
2)ভিটাএডি3ই ইনজেকশন
3)এমাইনোভিট প্লাস ইনজেকশন
4)বায়োনল ফোর্ট ইনজেকশন
বড় গরুর জন্য 2পারে 10+10=20মিলি,
মাঝাড়ির জন্য 15মিলি, ছোট হলে 10মিলি করে সব গুলোই 7দিন পরপর 4বার করবেন।
দানাদার খাদ্যের রেশনঃ
ধান -- 20 কেজি
ভুট্রা -- 15 কেজি
গম -- 15 কেজি
ছোলা ভুট -- 10 কেজি
সয়াবিন -- 10 কেজি
সরিষার খৈল -- 10 কেজি
গমের ভুসি -- 10 কেজি
লবন -- 3 কেজি
লাইমস্টোন -- 3 কেজি
ডিসিপি -- 2 কেজি
ডিভি -- 1 কেজি
প্রিমাফেট/বার্গাফেট -- 1 কেজি।
উল্লেক্ষিত ব্যবস্থাদি আপনার গরুকে সরবরাহ করলে খুব দ্রুত সময়ের মধ্যে মোটাতাজা হবে ইনশাআল্লাহ্!