বয়স অনুপাতে তেলাপিয়া মাছের দৈনিক খাবারের চার্ট,,
চাষি ভাইদের অনুরোধ ও বার বার খাবারের পরিমাণ জানতে চেয়ে পোস্ট করার কারণে তেলাপিয়া মাছের সম্পূর্ণ খাবারের চাহিদার চার্ট নিয়ে আজকের এই পোস্ট।
(১) পোনার সাইজ ৩/৪/৫ হাজার লাইন।
আগামী ৭ দিন ৩৫% + প্রোটিন সমৃদ্ধ নার্সারী পাউডার মোট ওজনের ৩০/৪০/৫০% করে দৈনিক ৩ বেলা ভাগ করে দিবেন।
(২) পোনার সাইজ ১/১.৫/২ হাজার লাইন।
আগামী ৭ দিন ৩৫% + প্রোটিন সমৃদ্ধ খাবার মোট ওজনের ১৫/২০/২৫% করে দৈনিক দুই বেলা ভাগ করে দিবেন।
(৩) ১ হাজার লাইন থেকে ৭শ লাইন পর্যন্ত ৩৫% + প্রোটিন সমৃদ্ধ ০.৫/১ মিলি সাইজের ভাসমান খাবার ১৫/১২% করে দৈনিক দুই বেলা ভাগ করে দিবেন।
(৪) ৫শ লাইন থেকে ২শ লাইন পর্যন্ত ৩৫% + প্রোটিন সমৃদ্ধ ১ মিলি সাইজের খাবার ১০/৮% করে দুই বেলা ভাগ করে দিবেন।
(৫) ২শ থেকে ৫০ লাইন পর্যন্ত ৩০% + প্রোটিন সমৃদ্ধ ১.৫ মিলি সাইজের খাবার ৮/৭% করে দুই বেলা ভাগ করে দিবেন।
(৬) ৫০ থেকে ২০ লাইন পর্যন্ত ৩০% প্রোটিন সমৃদ্ধ ২ মিলি সাইজের খাবার ৭/৬% করে দুই বেলা ভাগ করে দিবেন।
(৭) ২০ থেকে ১০ লাইন পর্যন্ত ২৮% প্রোটিন সমৃদ্ধ ২/২.৫ মিলি সাইজের খাবার ৬/৫% করে দুই বেলা ভাগ করে দিবেন।
(৮) ১০ লাইন থেকে ৬ পিচে কেজি আসা পর্যন্ত ২৮% প্রোটিন সমৃদ্ধ ৩ মিলি সাইজের খাবার ৪% করে দুই বেলা ভাগ করে দিবেন।
(৯) ৬ পিচে কেজি থেকে বিক্রি অবধি ২৬% + প্রোটিন সমৃদ্ধ ৩ মিলি সাইজের খাবার ৩% করে দুই বেলা ভাগ করে দিবেন।
তেলাপিয়া মাছকে পরিমাপ করে খাবার দিতে না পারলে খাবারের এফসিআর বেড়ে যাবে।
তার কারণ তেলাপিয়া মাছ একবার পেট ভরে খাবার খাওয়ার পর পুনরায় খাবার পেলে পায়খানা করে পেট খালি করে নতুন ভাবে খাবার খাওয়া শুরু করে!
ফলে তেলাপিয়া মাছকে হিসাব কষে খাবার দিতে না পারলে লাভ করতে পারবেন না।
আবার খাবার কম দিলে কাঙ্ক্ষিত গ্রোথ আসবেনা।
তাই তেলাপিয়া চাষে প্রোটিন ও খাবারের পরিমাণ ঠিক রাখতে না পারলে লাভ করা যাবেনা।
উক্ত হিসাবে ঘনত্ব ও পুকুরের পরিবেশ বিবেচনা করে ২/১% কম বেশি করা যাবে।
