মাটি ও পানিতে কি কি ক্ষতিকর গ্যাস থাকতে পারে?

 মাটি ও পানিতে কি কি ক্ষতিকর গ্যাস থাকতে পারে?


মাছে খাবি খেলে, মুখ হা করা অবস্হায়, চোখ লাল হয়ে,এবং কানের ফুলকা ফ্যাকাশে বা রক্ত বের হয়ে মারা গেলে আমরা সাধারণত বুঝতে পারি পুকুরে ক্ষতিকর গ্যাস উৎপন্ন হচ্ছে।

অনুমান নির্ভর ধারণা ছাড়া সঠিক কারণ অনুসন্ধান করে বের করার একমাত্র উপায় হচ্ছে কাঁদা মাটি ও পানি পরীক্ষা করা।

চাষি ভাইদের হেল্প পোস্টে উল্লেখিত লক্ষ্মণ গুলো দেখে বুঝতে পারি মাছগুলো ক্ষতিকর গ্যাসে আক্রান্ত।

যখন পানির প্যারামিটার পরীক্ষা করার কথা বলি, তখন চাষি ভাই বলেন অমুক ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েছি। 

উনি বলেছেন পুকুরে কোন অ্যামোনিয়া নেই!!!

এসব কথা শুনে আমার সন্দেহ হয় আদৌ কি পরীক্ষা করিয়েছেন? 

বা পরীক্ষা করালেও যাকে দিয়ে পরীক্ষা করিয়েছেন তিনি কি এ বিষয়ে অভিজ্ঞ?


এখন কথা হচ্ছে আপনি পানি বা মাটির কি পরীক্ষা করাবেন?

সাধারণত মাটি ও পানিতে কয়েক ধরনের ক্ষতিকর গ্যাস উৎপন্ন হতে পারে। 

তারমধ্যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, নাইট্রেট, হাইড্রোজেন সালফাইড উল্লেখযোগ্য।

বেশির ভাগ চাষি ভাই শুধুমাত্র অ্যামোনিয়া পরীক্ষা করে থাকেন বাকি তিনটি গ্যাস পরীক্ষা করেন না।

তার মূল কারণ বেশির ভাগ কনসালট্যান্টের কাছে বাকি তিনটে গ্যাস পরিমাপ করার কোন কিট বা মেশিন থাকেনা!!!

অনেকে আবার শুধু পানি পরীক্ষা করেন, কাঁদা মাটি পরীক্ষা করার প্রয়োজন মনে করেন না!!!

তাই আজকের পর থেকে আমার পুকুরে অ্যামোনিয়া নাই বলার আগে চিন্তা করবেন, বাকি তিনটের মধ্যে অন্য কোন একটি ক্ষতিকর গ্যাস রয়েছে কিনা।।

বিঃদ্রঃ আমি কোন ধরনের কিট ও মেশিন বিক্রির সাথে জড়িত নয়।

দয়াকরে বাজারে খোঁজ করুন।

‘‘আমরা বন্ধু আমার ঠিকানা - আমাদের কথা আমাদের প্রযুক্তি, আমার বর্ণমালা’’

Post a Comment (0)
Previous Post Next Post