কি কারণে রেনু পোনার সাইজে ভিন্নতা দেখা যায়?

 

অনেক চাষি ভাই রেনু চেক করতে গিয়ে দেখেন উৎপাদিত রেনু পোনা বিভিন্ন সাইজের হয়ে গেছে!!

এতে করে ভালো মানের পোনা উৎপাদন করতে ব্যর্থ হয়।

এবং পোনার এমন পরিস্থিতি দেখে চাষি নিজেই হতাশ হয়ে পড়েন।


আজ জানবো কি কি কারণে সাইজে ছোট বড় হয়?

১/ কয়েকটি ব্রুড থেকে ডিম সংগ্রহ করে এক সাথে মেশানো হয় বলে।

২/ আগে এবং পরে উৎপাদিত রেনু এক সাথে হাউজে শাওয়ারিং করা হয় বলে।

অনেক হ্যাচারীতে পর্যাপ্ত হাউজ থাকেনা বলে একই হাউজে ভিন্ন ভিন্ন সময়ে সংগ্রহ করা ডিম এক সাথে পরিস্ফুটন করা হয়!!

৩/ অধিক ঘনত্বে রেনু চাষে দিলে।

৪/ সকল রেনুর জন্য সমপরিমাণ খাবার নিশ্চিত করতে না পারলে।


কি করলে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে?

১/ হ্যাচারীতে একই সাইজের ব্রুড থেকে ডিম সংগ্রহ করতে হবে।

ভিন্ন ভিন্ন সাইজের ব্রুড হলে, সাইজ অনুপাতে আলাদা আলাদা হাউজে ডিম পরিস্ফুটন করতে হবে।

২/ হ্যাচারীতে গতকালে উৎপাদিত রেনুর সাথে আজকের উৎপাদিত রেনু যেন মিশ্রিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩/ অধিক ঘনত্বে রেনু মজুদ পরিহার করতে হবে।

৪/ প্রথম তিন দিন সিদ্ধ ডিম, চতুর্থ দিন থেকে নার্সারী পাউডার পরিমাণ মতো পুকুরের নির্দিষ্ট জায়গায় ছিটিয়ে দিতে হবে।

রেনুর জন্য ৩৫% + প্রোটিন সমৃদ্ধ নার্সারী পাউডার দৈনিক ৩/৪ বেলা করে খাওয়াতে হবে।

উল্লেখিত বিষয় গুলোকে গুরুত্ব দিয়ে সঠিক ভাবে কাজ করতে পারলে ইনশাআল্লাহ রেনু পোনার সাইজে ভেরিয়েশন হবেনা।

‘‘আমরা বন্ধু আমার ঠিকানা - আমাদের কথা আমাদের প্রযুক্তি, আমার বর্ণমালা’’

Post a Comment (0)
Previous Post Next Post