পবিত্র কোরআনের ১০০ নির্দেশনাঃ

 


Mufti Nazrul Islam Kasemi Waz
📖 পবিত্র কোরআনের ১০০ নির্দেশনাঃ 📿 আসুন জেনে নেয়া যাক কি সেই নির্দেশনাঃ ০১.📿কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯) ০২.📿রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)। ০৩.📿অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬) ০৪.📿অহংকার করবেন না। (০৭ঃ ১৩) ০৫.📿অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯) ০৬.📿লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪) ০৭.📿উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯) ০৮. 📿অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১) ০৯.📿পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩) ১০. 📿পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩) ১১. 📿অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮) ১২.📿ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২) ১৩.📿কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০) ১৪.📿ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০) ১৫. 📿কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫) ১৬.📿কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮) ১৭.📿প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭) ১৮.📿আস্থা রাখুন (০২ঃ ২৮৩) ১৯. 📿সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২) ২০.📿ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮) ২১.📿ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫) ২২.📿মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭) ২৩.📿মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭) ২৪. 📿এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০) ২৫.📿এতিমদের রক্ষা করুন। (০২.২২০) ২৬.📿অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯) ২৭.📿মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯) ২৮.📿সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২) ২৯.📿গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২) ৩০.📿আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫) ৩১.📿সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭) ৩২.📿দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩) ৩৩. 📿অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩) ৩৪. 📿অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯) ৩৫. 📿খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪) ৩৬. 📿অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬) ৩৭. 📿কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪) ৩৮. 📿কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০) ৩৯. 📿লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪) ৪০. 📿কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০) ৪১.📿যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১) ৪২.📿যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫) ৪৩.📿দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২ঃ ২৫৬) ৪৪.📿সকল নবির উপর ঈমান আনুন। (২: ২৮৫) ৪৫. 📿স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (০২ঃ ২২২) ৪৬. 📿আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২ঃ ২৩৩) ৪৭.📿অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭ঃ ৩২) ৪৮. 📿যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২ঃ ২৪৭) ৪৯. 📿কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২ঃ ২৮৬) ৫০. 📿বিভক্তি উসকে দিবেন না। (০৩ঃ ১০৩) ৫১. 📿মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩: ১৯১) ৫২. 📿আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩: ১৯৫) ৫৩. 📿'মাহরাম' আত্মীয়কে বিবাহ করবেন না। (০৪ঃ ২৩) ৫৪. 📿পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ ৩৪) ৫৫.📿কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭) ৫৬. 📿অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪) ৫৭. 📿একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ ৯২) ৫৮. 📿প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ ১০৫) ৫৯.📿পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫ঃ০২) ৬০. 📿সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ ০২) ৬১. 📿সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। ( ০৬ঃ ১১৬) ৬২. 📿ন্যায়বিচার করুন। (০৫ঃ ০৮) ৬৩. 📿অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ ৩৮) ৬৪.📿পাপ ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫ঃ ৬৩) ৬৫. 📿মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫ঃ ০৩) ৬৬. 📿মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (৫:৯০) ৬৭.📿জুয়া খেলবেন না। (০৫ঃ ৯০) ৬৮. 📿অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬ঃ ১০৮) ৬৯. 📿ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে মাপে কম দিবেন না। (০৬ঃ ১৫২) ৭০. 📿খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১) ৭১. 📿নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭ঃ ৩১) ৭২.📿আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯ঃ ০৬) ৭৩. 📿বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮) ৭৪. 📿আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২ঃ ৮৭) ৭৫. 📿অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬ঃ ১১৯) ৭৬. 📿মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬ঃ ১২৫) ৭৭. 📿অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭ঃ ১৫) ৭৮. 📿দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭ঃ ৩১) ৭৯. 📿যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬) ৮০. 📿নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩) ৮১. 📿অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪ঃ ২৭) ৮২. 📿যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫) ৮৩. 📿জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩) ৮৪. 📿পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭) ৮৫.📿আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ ৮৮) ৮৬.📿সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না। (২৯ঃ ২৯) ৮৭. 📿সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ ১৭) ৮৮.📿জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১ঃ ১৮) ৮৯.📿মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩ঃ ৩৩) ৯০. 📿আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯ঃ ৫৩) ৯১.📿আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯ঃ ৫৩) ৯২. 📿ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ ৩৪) ৯৩. 📿পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২ঃ ১৩) ৯৪. 📿সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩) ৯৫. 📿বৈরাগ্যবাদী হবেন না। ( ৫৭ঃ ২৭) ৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১) ৯৭. 📿অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০ঃ ০৮) ৯৮. 📿লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬) ৯৯. 📿আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩ঃ ২০) ১০০. 📿ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৩ঃ ১০) ✅ আল্লাহ আমাদের এসকল নির্দেশনা মেনে চলার তৌফীক দান করুন।






‘‘আমরা বন্ধু আমার ঠিকানা - আমাদের কথা আমাদের প্রযুক্তি, আমার বর্ণমালা’’

Post a Comment (0)
Previous Post Next Post